শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:০২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের ভোগান্তি লাঘবে এবং ঘরের কাছে কর্মসংস্থানের সুযোগ করে দিতে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে এই সংশোধিত নীতিমালাটি জারি করা হয়।

এবারের নীতিমালার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর স্বচ্ছতা। মন্ত্রণালয় জানিয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে। এখন থেকে কোনো শিক্ষককে বদলির জন্য আর প্রভাবশালীদের দফতরে ধরনা দিতে হবে না। এই নীতিমালা জারির তারিখ থেকেই তা কার্যকর বলে গণ্য হবে।

নীতিমালায় শিক্ষকদের আবেগকে প্রাধান্য দিয়ে বলা হয়েছে, আবেদনকারী শিক্ষক-শিক্ষিকারা প্রাথমিকভাবে নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় যাওয়ার সুযোগ পাবেন।
 
সবচেয়ে নাটকীয় এবং মানবিক পরিবর্তনটি এসেছে ৩.৮(গ) ধারায়। এই বিশেষ বিধান অনুযায়ী, শিক্ষকরা চাইলে এখন থেকে তাদের স্বামী অথবা স্ত্রীর নিজ জেলায় বদলি হতে পারবেন। এটি হাজার হাজার বিচ্ছিন্ন পরিবারের জন্য এক বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে।
 
সংশোধিত নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শর্তাবলি

চাকরির বয়স: প্রথমবার যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ হলে তবেই একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন।

পরবর্তী বদলি: একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর পরবর্তী আবেদনের জন্য আবারও ন্যূনতম দুই বছর অপেক্ষা করতে হবে।

শূন্যপদ প্রকাশ: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) নির্ধারিত সময়ে অনলাইনে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করবে। সেই তালিকার বিপরীতেই কেবল আবেদন গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়