শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০১:০৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গণভোট হ্যাঁ-কে জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রচারণা

মনিরুল ইসলাম : আসন্ন গণভোটে 'হ্যাঁ'কে জয়যুক্ত করতে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ব্যাপক প্রচারণা শুরু হতে যাচ্ছে।রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধিদলের এক বৈঠকে এ প্রচারাভিযানের সিদ্ধান্ত   গৃহীত হয় বলে জানানো হয়েছে। 

সিদ্ধান্ত মোতাবেক দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত পাবলিক ইউনিভার্সিটিগুলোকে প্রচারণার সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, ময়মনসিংহ ও সিলেট এ ৬টি অঞ্চলে ভাগ করা হয়। শিক্ষার্থীদের সাথে মতবিনিয়ম সভার মধ্যদিয়ে এ প্রচারভিযানের শুরু হবে।

আগামী ৩১ জানুয়ারি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও সিলেট জোনে এবং ৩ ফেব্রুয়ারি রাজশাহী ও যশোর এলাকার শিক্ষার্থীদের সাথে এ সভাগুলো করা হবে। 

সভায় ড. আলী রীয়াজ বলেন, তারুণ্যের স্পর্ধিত অহংকার দীর্ঘদিন জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই তারুণ্যের সম্মিলিত সমাবেশে নতুন বাংলাদেশের পথচলার সূচনা হবে। ৫৪ বছর পর যে সুযোগ এসেছে গণতান্ত্রিক, মানবিক ও ইনসফের একটি সমাজ গড়ার আর সেটি প্রতিষ্ঠা করতে তরুণদের ভূমিকা অপরিহার্য। আসন্ন গণভোট হ্যাঁ-তে ভোট দিতে  দেশের তরুণরা যাতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে পারে সে জন্যই এ মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর তানজিমউদ্দীন খান, প্রফেসর আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়