শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এ বছর রুয়েটের ১৪টি বিভাগের মোট ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে আবেদনকারী ও মনোনীত পরীক্ষার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বমোট ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মনোনীত হলেও পরীক্ষায় অংশ নেয় ১৫ হাজার ৫৬৭ জন। এর মধ্যে রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৮৭৮ জন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে ৮ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সার্বিকভাবে উভয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বুয়েট কেন্দ্রেও ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়। রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এছাড়া রুয়েট কেন্দ্রে ‘খ’ গ্রুপের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত চলে।

পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও হল পরিদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।

সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস হয়ে ওঠে মুখরিত। তবে পুরো পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা আগামী ৬ ফেব্রুয়ারি প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফলাফল রুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইট [http://admission.ruet.ac.bd-এ](http://admission.ruet.ac.bd-এ) প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়