শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:১৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা খরচে তুরস্কে পড়াশোনা, সুযোগ পাবেন বাংলাদেশিরা

সম্প্রতি তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত বহুল আলোচিত ‘তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপ’–এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ছবি: এআই দিয়ে তৈরি

বিদেশে উচ্চশিক্ষা নিতে চান, কিন্তু খরচ বড় বাধা? সে ক্ষেত্রে স্কলারশিপ হতে পারে সেড়া উপায়। সম্প্রতি তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত বহুল আলোচিত ‘তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপ’–এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে কার্যকর এই বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন।

তুরস্কের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণার সুযোগ ও ভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা সবকিছু একসঙ্গে পাওয়ার সুযোগ থাকছে এই স্কলারশিপে। তুর্কিয়ে বুরসলারি একটি সম্পূর্ণ অর্থায়িত সরকারি স্কলারশিপ। অর্থাৎ পড়াশোনা থেকে শুরু করে থাকা-খাওয়া সব ব্যয়ই বহন করবে তুরস্ক সরকার। সবচেয়ে বড় বিষয়, এই বৃত্তিতে আবেদন করতে কোনো ফি লাগবে না।

সুযোগ-সুবিধা 

নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
মাসিক ভাতা
স্নাতক: মাসে ৮০০ তুর্কি লিরা
স্নাতকোত্তর: মাসে ১,১০০ তুর্কি লিরা
পিএইচডি: মাসে ১,৬০০ তুর্কি লিরা
পড়াশোনা শেষে দেশে ফেরার জন্য একবারের রিটার্ন বিমান টিকিট
আবাসন ও স্বাস্থ্যসেবা সুবিধা
১ বছর তুর্কি ভাষা কোর্স
 কারা আবেদন করতে পারবেন

বিভিন্ন স্তরে আবেদনের যোগ্যতা আলাদা—

স্নাতক:

বয়স: ২১ বছরের কম
ফলাফল: ন্যূনতম ৭০ শতাংশ

টিউশন ফি ছাড়া ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, মিলবে আর্থিক সহায়তাও
স্নাতকোত্তর:

বয়স: ৩০ বছরের নিচে
ফলাফল: ন্যূনতম ৭৫ শতাংশ
পিএইচডি:

বয়স: ৩৫ বছরের কম
যেসব কাগজপত্র  লাগবে

বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র
সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি
শিক্ষাগত সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক ভাষা পরীক্ষার ফলাফল
কর্তৃপক্ষ জানিয়েছে, অস্পষ্ট ছবি বা অননুমোদিত ট্রান্সক্রিপ্ট থাকলে আবেদন বাতিল হতে পারে।

স্কলারশিপের মেয়াদ

স্নাতক: ১ বছর ভাষা কোর্স + ৪–৬ বছর মূল প্রোগ্রাম
স্নাতকোত্তর: ১ বছর ভাষা কোর্স + ২ বছর
পিএইচডি: ১ বছর ভাষা কোর্স + ৪ বছর
 কোন কোন বিষয়ে পড়ার সুযোগ থাকবে

অ্যাকাউন্টিং, আইন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ব্যবসা প্রশাসন, কৃষিবিজ্ঞান, আর্কিটেকচার, বায়োটেকনোলজি, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ প্রায় সব প্রধান একাডেমিক বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি, ২০২৬

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়