শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় সংগীত বিভাগ কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস ও এজিএস প্রার্থীরা কোনো ভোটই পাননি। আর ভিপি প্রার্থী পেয়েছেন মাত্র চার ভোট।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি।

সংগীত বিভাগ কেন্দ্রের ঘোষিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২৫ ভোট।

এর বিপরীতে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট।

জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট। অন্যদিকে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ এ কেন্দ্রে কোনো ভোটই পাননি।

একইভাবে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৮ ভোট, আর শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা পেয়েছেন শূন্য ভোট।

দুই দশক আগে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর মঙ্গলবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচন হয়।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। বিভিন্ন বিভাগে বসানো ৩৯টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দেন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়