শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে উপায়ে দিনে মাত্র আধা ঘণ্টা ব্যয় করে শিখতে পারেন ইংরেজি!

যে কোনো ভাষা শেখার প্রথম শর্ত হলো, বলতে ও শুনতে শেখা। কিন্তু আমরা ইংরেজি শেখা শুরু করি ব্যাকরণ দিয়ে। এ জন্য দীর্ঘদিন পড়ার পরও বেশির ভাগ মানুষ ভালো করে ইংরেজি শিখতে পারেন না।

অধিকাংশ মানুষের বলায়, শোনায়, নয় তো লেখায় কমবেশি সমস্যা থেকেই যায়। জড়তা কাটিয়ে যেকোনো পরিস্থিতিতে অনায়াসে ইংরেজি বলা শিখুন কঠিন গ্রামার ও ভোকাবুলারির মারপ্যাঁচ ছাড়াই।

আপনি শিক্ষার্থী, চাকরিজীবী, অভিভাবক— যা-ই হোন না কেন, ইংরেজিতে নিজেকে খুবই দুর্বল মনে করলে এবং শেখার ইচ্ছা থাকলে এই কাজগুলো করুন।

১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যত বই আছে, স্রেফ দূরে সরিয়ে রাখুন। এগুলো আপনি কেনেন ঠিকই কিন্তু তিন দিনও ঠিকমতো খুলে দেখেন না।

স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দিন। কারণ, এই কোচিংয়ে আপনি ভর্তি হন ঠিকই কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিংয়ে গিয়েও খুব বেশি লাভ আপনার হয়নি।

আপনার মোবাইল ফোন আছে, আইপ্যাড আছে, বাসায় ইন্টারনেট আছে। প্রতিদিন নিশ্চয়ই ইউটিউব, ফেসবুকে এটা-সেটা দেখে সময় ব্যয় করেন। আজ থেকে টানা ৩০ দিন ইংরেজি শেখায় দিন, আর এই সময়টা শুধু ইউটিউবে দেবেন।

ইউটিউবে ‘Blippi’ লিখে সার্চ দিন। আপনি যদি কোনো দিনও ইংরেজি না বোঝেন, না শেখেন, এই চ্যানেলটা দেখে অনেক ইংরেজি শিখতে পারবেন। আপনার বাসায় যদি শিশু-কিশোর থাকে, তাকে নিয়ে দেখতে পারেন।

Blippi ছাড়াও দেখতে পারেন Dora the Explorer, Daniel Tiger’s Neighborhood, Sesame Street, Peppa Pig শোগুলো।

অনেকে বলতে পারেন, ‘এগুলো তো বাচ্চাদের জন্য।’

হ্যাঁ, এগুলো শিশুদের জন্য। শিশুরা ভাষা শেখে কীভাবে খেয়াল করেছেন?

একটা শিশুকে যে দেশে রাখবেন বা ছোটবেলায় যে ভাষার পরিবেশে (দেখা, শোনা, বলা) রাখবেন, সেই ভাষাই শিশুটা শিখে যায়।

শিশুদের শো হয় গল্পভিত্তিক। এগুলোতে অনেক আনন্দ থাকে, আবেগ থাকে। চমৎকার গ্রাফিক্যাল ভিডিও হয়। এগুলো দেখলে শিশুরা ছবি, রং, প্রেক্ষাপটের সঙ্গেই ভাষার (শব্দের) মিল তৈরি করে, দ্রুত ভাষা শেখে। মানুষ কিন্তু যেকোনো ভাষায় প্রথমে বলতে ও শুনতে শেখে। লিখতে ও পড়তে শেখে পরে।

প্রতিদিন ৩০ মিনিট করে যদি ৩০ দিন দেখেন, আপনি অনেক ইংরেজি সহজেই শিখে ফেলবেন। ভালো হয় আপনার শিশুকে নিয়ে সঙ্গে দেখলে। এতে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে।

এরপর দেখবেন, আপনার আগে শিশুটা কত দ্রুত শিখে ফেলে এবং কেন দ্রুত শেখে—সেটা নিয়ে একটু ভাবুন, বিস্মিত ও আনন্দিত হোন!

এই কাজটা শুরু করুন। এবং আজই!

সূত্র : প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়