শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকৃবিতে আবাসন সমস্যার সমাধান ও বাকসু নির্বাচনসহ ছাত্রশিবিরের ৬ দফা দাবি

রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রী হলের সিট সংকট ও ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনসহ ক্যাম্পাসের জরুরি সমস্যা ও সংকট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর ৬ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা। 

রবিবার (১৯ অক্টোবর) শাখা ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহিদুল হকের নিকট ওই ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

৬ দফা দাবি গুলো হল:

১) দ্রুত আবাসন সংকট সমাধান

ছাত্রী হলে সিট সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ, বারবার আন্দোলনের পরিস্থিতি এড়াতে স্থায়ী সমাধান, এবং নির্মাণাধীন হলগুলোর কাজ দ্রুত শেষ করার দাবি।

২) হেলথ কেয়ার ও চিকিৎসা সহায়তা ফান্ড

পূর্ণাঙ্গ হেলথ কেয়ার স্থাপন, ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিতি ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিতকরণ; নারী শিক্ষার্থীদের জন্য নারী চিকিৎসক নিয়োগ; সবধরনের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা; নতুন অ্যাম্বুলেন্স সংযোজন এবং দুর্ঘটনা/জরুরিতে সহায়তার জন্য চিকিৎসা সহায়তা ফান্ড গঠন।

৩) হল ডাইনিং-ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ

ওয়েটার-শেফদের ইউনিফর্ম (এপ্রোন, টুপি, গ্লাভস, জুতা/স্যান্ডাল) বাধ্যতামূলক ও পরিচ্ছন্নতা নিশ্চিত; ময়দা,আটা,লবণ প্রভৃতি উপকরণ ঢাকনাযুক্ত পৃথক কন্টেইনারে সংরক্ষণ; রান্না করা খাবার স্বচ্ছ কাঁচের ডিসপ্লে র‍্যাকে পরিবেশন; রান্নাঘর নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার; নির্দিষ্ট বিরতিতে মনিটরিং টিমের মাধ্যমে খাবারের মান ও মূল্য তদারকি।

৪) রাস্তা মেরামত ও পর্যাপ্ত লাইট

বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জব্বারের মোড় পর্যন্ত ভাঙা রাস্তা দ্রুত মেরামত এবং ক্যাম্পাসের নষ্ট লাইটগুলো ঠিক করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।

৫) টিএসসিতে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ব্যবস্থা

নারী শিক্ষার্থীদের নামাজের নির্দিষ্ট স্থান এবং খাবার গ্রহণে পর্দাসীন শিক্ষার্থীদের জন্য পর্দা-সজ্জিত পৃথক টেবিলের ব্যবস্থা।

৬) ছাত্র সংসদ নির্বাচন

দীর্ঘদিন অচল থাকা ছাত্র সংসদ সচল করতে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা এবং ‘বাকসু নির্বাচন’ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনূস বিন হোসাইন খান বলেন, "বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, বাকৃবি শাখার পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের ৬ দফা দাবি উপস্থাপন করেছি, যা ক্যাম্পাসের শিক্ষা উপযোগী পরিবেশ ও জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের আবাসন, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে চলমান সংকটের কার্যকর সমাধান হবে এবং একটি সুস্থ ও সুসংহত শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে। আমরা প্রশাসনের সাথে ছাত্র সংসদ (বাকসু) ও ছাত্রী হলের সিট সংকট সহ ৬ দফা দাবি নিয়ে ইতিবাচক আলোচনা করেছি এবং আশা করি, শিক্ষার্থীদের কল্যাণে তারা দ্রুত এই বিষয়গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়