শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবিরের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে বিশাল এক চমকই দিয়েছেন সালাউদ্দিন আম্মার। জিএস পদে নির্বাচন করে তিনি ভোট পেয়েছেন ১১৪৯৭টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজার ব্যালটে ভোট পড়েছে মোটে ৫৭২৭টি।

তবে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থেকেই ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ পরিচিত মুখ। জুলাই গণঅভ্যুত্থানে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক। সে সময় তিনি পরিচিতি পেয়েছিলেন স্লোগান মাস্টার হিসেবে।

সে কারণে নানা ঝক্কিও পোহাতে হয়েছে তাকে। এতটাই যে, তার মাথার দামও ধরা হয়েছিল ১০ কোটি টাকা। ৫ আগস্ট লং মার্চের ঠিক আগে এমনটা জানতে পেরেছিলেন তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান আম্মার। তার কথা, ‘লংমার্চের আগের দিন একটা কল আসলো। ফোনের ওপাশ থেকে বলল, ‘সালাউদ্দিন, তোমার মাথার দাম ১০ কোটি টাকা ধরা হয়েছে। যেকোনো মূল্যে স্নাইপার দিয়ে তোমাকে শুট করা হবে। তুমি সামনের রিকশায় যেও না।’

কেন এমন হয়েছিল? কারণ রাবির ছাত্র আন্দোলনে বড় ভূমিকা রাখছিলেন তিনি। সে কারণে তার পরিবারকেও বেশ নির্যাতন সহ্য করতে হয়েছিল। আম্মার বলেন, ‘আম্মু-আব্বুকে ৭ দিন ধরে বাসার ভেতরে আটকে রেখেছিল স্থানীয় প্রশাসন। তাদের বাইরে বের হতে দেওয়া হয়নি। ৫ আগস্টে আমাদের এলাকার সেই চেয়ারম্যানকে সবাই মিলে পিটিয়ে মেরে ফেলেছে (আল্লাহ তাকে মাফ করে দিন)। আমার আব্বু ব্রেনস্ট্রোকের রোগী। তিনি তখন মানসিকভাবে খুব খারাপ অবস্থায় ছিলেন। বাসার চাল-ডাল পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল।’ 

‘চেয়ারম্যান আম্মুকে বারবার বলছিলো—‘আগে তোমাদের ছেলেকে এনে দাও। আগে ছেলেরে ফোন দাও!’ আব্বু একেবারে অসহায়, সহজ-সরল মানুষ। তাকে ঘরে আটকে রাখা হয়েছিল, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তখন আম্মুও কঠোর হয়ে গিয়েছিলেন। যখন স্বামীকে নির্যাতন করা হচ্ছে, তখন তিনি যেন একেবারে পাথর হয়ে যান। তিনি বলেন— ঠিক আছে, তোমাকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আল্লাহ যদি চান, তোমাকে শহীদ হিসেবে কবুল করবেন।’

সে আন্দোলনের পরও তিনি বিশ্ববিদ্যালয়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন। নানা সময়ে নানা বিষয় নিয়ে সরব ছিলেন তিনি। রাবি সংস্কার আন্দোলনের একজন প্রধান সংগঠক হিসেবে কাজ করে চলেছেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে তিনি সিনেমা নিয়ে কাজ করতেন। তখন রাজনৈতিকভাবে খুব একটা সরব ছিলেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই তাকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়