শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কোরিয়া দিচ্ছে ৩০০ স্কলারশিপ, আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (UST) স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া চলছে। ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের জন্য এ আবেদনের সুযোগ আছে আর দুই দিন। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণ ও আংশিক বৃত্তি প্রদান করে থাকে।

ইউএসটি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে ২০০৩ সালে। বর্তমানে প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছে যেখানে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। দক্ষিণ কোরিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই বৃত্তি বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষার সুযোগ করে দেবে।

প্রতিবছর প্রায় ৩০০টি বৃত্তি প্রদান করা হয়, যা বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই বৃত্তি শিক্ষার্থীদের টিউশন ফি, স্বাস্থ্য বিমা ও মাসিক ভাতা প্রদান করবে। মাস্টার্স শিক্ষার্থীরা মাসিক ১৪ লাখ ৩০ হাজার কোরিয়ান উন এবং পিএইচডি শিক্ষার্থীরা ১৯ লাখ কোরিয়ান উন ভাতা পাবেন।

আবেদনের যোগ্যতা—
—যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন (কোরিয়ান নাগরিক বাদে)।

—মাস্টার্সে আবেদন করতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

—পিএইচডিতে আবেদন করতে মাস্টার্স ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

—শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে এবং নেতৃত্বগুণ থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
—স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ট্রান্সক্রিপ্ট।

—মাস্টার্স থিসিস (পিএইচডি আবেদনকারীদের জন্য)।

—স্টাডি প্ল্যান ও সুপারিশপত্র।

—ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র (আইএলটিএস, টোয়েফল, ইত্যাদি)।

আবেদনপ্রক্রিয়া
আবেদনকারীদের ইইউএসটির (UST) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদন ফি ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন।

আবেদনের সময়সীমা
আবেদন শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার, ১৬ অক্টোবরে।

আবেদনের বিস্তারিত দেখতে ( https://www.opportunitiescircle.com/ust-scholarship-in-south-korea/ ) এখানে ক্লিক করুন। সূত্র: প্রথম আলো 

  • সর্বশেষ
  • জনপ্রিয়