শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নতুন ইউনিট যুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবার ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-কে ইউনিট করা হয়েছে। চলতি বছর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সাধারণ ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত মতে, ভর্তি পরীক্ষার অবেদন শুরু হবে ২৯ অক্টোবর। চলবে ১৬ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা, ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা, ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।   

এর আগে, ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেওয়ার কথা ছিল। এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সে কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়টি আমলে নিয়ে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়