শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব র‍্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবারও দেশসেরা

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বড় ধরনের উন্নতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত বছরের তুলনায় বিশ্ববিদ্যালয়টি এবার ২০০ ধাপ এগিয়ে এসেছে। এই বছরের র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। এর মাধ্যমে দেশের প্রাচীনতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান ধরে রেখেছে।

বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এই র‌্যাংকিংয়ে বিশ্বের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১-১২০০ এর মধ্যে। নতুন সূচকে এই উন্নতির প্রধান কারণ হলো গবেষণার পরিবেশ, গবেষণার মান এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এ বছর ঢাবির গবেষণার পরিবেশ সূচকে ১০ দশমিক ৩ থেকে বেড়ে হয়েছে ১৩ দশমিক ৩, গবেষণার মান সূচকে ৬৭ দশমিক ২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৫, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২১ দশমিক ৪ থেকে বেড়ে হয়েছে ৩৩ দশমিক ২। এছাড়াও, শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট ১৭ দশমিক ৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫।

বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় গঠিত এ কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষকরা এ কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।

উপাচার্য এই সাফল্যকে ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই সাফল্য ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) র‌্যাংকিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশসেরা অবস্থানে রয়েছে। কিউএস র‌্যাংকিংয়ে এ বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৪তম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়