শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি নির্দেশনা প্রাথমিকের শিক্ষকদের জন্য

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি-সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকগণের বদলির বিষয়ে বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ ও দপ্তরের কর্মকর্তাগণ টেলিফোন কিংবা সরাসরি সুপারিশ করে থাকেন। তা ছাড়া শিক্ষকগণ বদলির বিষয়ে প্রায়ই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এসে মহাপরিচালক বরাবর সরাসরি আবেদন করেন।

অধিকাংশ ক্ষেত্রেই তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকা আগমন করেন। এতে একদিকে যেমন দাপ্তরিক কাজের বিঘ্ন ঘটে, অন্যদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২০ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি/সংযুক্তি কার্যক্রম বন্ধ রেখেছে।

এমতাবস্থায় শিক্ষকগণকে সরাসরি আবেদন না করার প্রয়োজনীয় নির্দেশনা এবং নৈমিক্তিক ছুটি প্রদানে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পত্রের অনুলিপি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা (সব বিভাগ) এবং সব উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়