শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কে স্থগিতের পর আবার শুরু জাবি জাকসু নির্বাচনের ভোটগ্রহণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বন্ধ হওয়ার ১ ঘণ্টা পর এই ভোটগ্রহণ কার্যক্রম পুনরায় শুরু হয় বলে জানায় কর্তৃপক্ষ।

এর আগে, বেলা ১১টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান মেয়েদের এই হলে প্রবেশ করলে বিতর্কের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ ভোট গ্রহণ বন্ধ করে দেয়। অভিযোগ ওঠে, অনুমতি ব্যতিত মেয়েদের হলে প্রবেশ করে ছাত্রদল সমর্থিত এই ভিপি প্রার্থী।

তবে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সাদি বলেন, আমি এখানে একজন শিক্ষকের সঙ্গে এসেছিলাম। তার অনুমতি সাপেক্ষেই ছিলাম। 

এরও আগে, সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং ছাত্রশিবির সমর্থিত আরিফ উল্লাহ আদিব।

এসময় ছাত্রদলের প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেয়ার অভিযোগ করেন। কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালেট পেপার ছাপানোর অভিযোগও করেন তিনি।

তবে সাধারন শিক্ষার্থীদের ওপর আস্থা রাখতে চান ছাত্রশিবিরের প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদও প্রকাশ করেন আদিব। নিয়মভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনাগোনা করার বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন শিবির সমর্থিত এই ভিপি প্রার্থী।

এর আগে, সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট প্রদান শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয় ভোটগ্রহণ। তার আগেই কেন্দ্রগুলোয় পৌঁছানো হয় ব্যালেট বাক্স, পেপারসহ ভোটের অন্যান্য সরঞ্জাম। দায়িত্ব বুঝে নেন প্রার্থীদের পোলিং এজেন্টরা। ভোট গ্রহণ বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানায় কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়