শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম বিপুল ভোটে এগিয়ে

রাত সোয়া ৪টার দিকে সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো: আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১২ হাজার ১০৬ ভোট পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ঘোষিত ১২টি হলের ফল অনুসারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো: আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

ফলাফল ঘোষণা করা হলগুলো হলো— অমর একুশে হল, কবি সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, শামসুন নাহার হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, রোকেয়া হল, জগন্নাথ হল, সার্জেন্ট জহুরুল হক হল, এসএম হল, মুহসীন হল।

রাত সোয়া ৪টার দিকে সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো: আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১২ হাজার ১০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো: আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।

অন্যদিকে, জিএস ও এজিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়।

মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়