শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৮ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান রিটার্নিং কর্মকর্তার ডাকসুর ফল ঘোষণা নিয়ে জরুরি বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শেষে ভোট গণনা চলছে। গণনা শেষে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

রাত সাড়ে ১২টার দিকে এক জরুরি বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। সিনেট ভবন সামনে থেকে ডাকসুর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

 এদিকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল জানার জন্য বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপস্থিত হয়েছেন কয়েক শত শিক্ষার্থী, প্রার্থী এবং গণমাধ্যমকর্মী।
 
 সিনেট ভবন থেকে সময় নিউজের প্রতিবেদক জানিয়েছেন, এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সিনেট ভবন। বাইরেও অনেকে অপেক্ষা করছেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে। তারা মাঝে মাঝে স্লোগানও দিচ্ছেন।
 
প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন জানিয়েছেন, রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে। তবে সঠিক সময় জানানো সম্ভব হচ্ছে না এখনই। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়