শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন বানচালের চেষ্টা রুখে দেয়ার আহ্বান সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের চেষ্টা চলছে জানিয়ে তা রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাবির সিনেট ভবনের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

 তিনি বলেন, ডাকসু নির্বাচন আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষার মৌলিক ইস্যু। এ নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে শিক্ষার্থীরা তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।
 
নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন সাদিক। তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তাদের গ্রেফতার করতে হবে, তাদের থানায় পাঠাতে হবে। তাদের যারা এ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নির্দেশনা দিয়েছে, তাদেরও খুঁজে বের করতে হবে।
 
 তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। যারা এ নির্বাচন বানচালের চেষ্টার সঙ্গে জড়িত, তাদের গ্রেফতার করে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি শিবিরের সভাপতি ও জিএস প্রার্থী এস এম ফরহাদ, সেক্রেটারি ও এজিএস প্রার্থী মুহা. মহিউদ্দীন খান প্রমুখ। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়