শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রাত থেকে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে,’ ফেসবুক পোস্টে উমামা

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা গতকাল রোববার রাত থেকে তার ফেসবুক আইডিতে ‘প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ করেছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

তিনি বলেন, ‘অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেয়া হয়েছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে, তাদের এভাবে রিপোর্ট মারা হচ্ছে।’

ওই পোস্টে উমামা ফাতেমা আরও লেখেন, ‘ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমিয়ে দেয়া হয়েছে। এখন আইডিটাও গায়েব করে দেয়ার চেষ্টা করা হচ্ছে।’

উমামা ফাতেমা লেখেন, ‘এসব কারা করছেন ও কেন করছেন, তা আমরা সবাই জানি। আপনারা নেতৃত্বে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কেমন নিরাপদ থাকবে, ভিন্নমতের মানুষেরা কীভাবে মতপ্রকাশ করবে, তা আগে থেকেই বোঝা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন। এভাবে নোংরামি করে আর যা–ই হোক ভোটে জেতা যাবে না।’

আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচনের আগে গতকাল রোববার ছিল প্রচারের শেষ দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়