শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়। 

এর আগে বিকেল হতেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে আমতলায় এসে জড়ো হতে থাকেন। এরপর তারা মাথায় লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মৌন মিছিলটি শুরু করেন। মিছিলটি নিয়ে করিডোর প্রদক্ষিণ করে তারা সমাবর্তন চত্বরে পৌঁছান এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা মাথার লাল কাপড়টি খুলে চোখে বেঁধে নেন। 

কর্মসূচিতে অংশ নেওয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, আজকে আমাদের এই কর্মসূচিটি প্রতীকী কর্মসূচি, এটা প্রশাসনের প্রতি আমাদের লাল সিগনাল প্রদর্শন। বহিরাগত আমাদের উপর যে হামলা করেছে তার বিচার আমরা এখনো পাইনি, আমরা আশা করি প্রশাসনে এই ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নিবে।

প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় বহিরাগতরা কারা হামলা করেছে তাদের খুঁজে বের করবে। ভবিষ্যতে যাতে এমন হামলা আর না হয় এবং শিক্ষার্থীরা যাতে নিরাপদ থাকে আশা করি প্রশাসন এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নিবে। আগামীকাল প্রশাসনের সাথে আমাদের আরেকটি মিটিং হবে, আশা করি চলমান সমস্যার আমরা দ্রুত সমাধান পাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়