শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল

মো রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি : কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিরাগতদের হামলার পর এবার বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, শিক্ষার্থীদের আগামীকাল সকাল ৮ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (৩১ আগষ্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ (৩১ আগস্ট ২০২৫) সকাল ১১ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে রাত সাড়ে ৯ ঘটিকায় অনলাইনে অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হল। সকল ছাত্র-ছাত্রীদের আগামীকাল (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।

অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কোনমতেই বিশ্ববিদ্যালয় খোলা রাখা ঠিক হবেনা। সিন্ডিকেট সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকৃবি প্রশাসন স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়