শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১০:৫৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি

নিজস্ব প্রতিবেদক : সরকারের চালুকৃত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি মানুষকে আর্থিক সহায়তা দেবে এবং নারীর ক্ষমতায়নে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সামাজিক সুরুক্ষায় সরকারের আরো পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি প্রকৃত উপকারভোগী খুঁজে বের করার তাগিদ দিয়েছেন।

তা না হলে অর্থের অপচয় হবে বলে জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার ব্যবস্থা নেয়া উচিত সরকারের। মঙ্গলবার (১০ মার্চ) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ২০২৬-২৭ সালের আসন্ন বাজেট নিয়ে সুপারিশ পেশ করে সংস্থাটি। সেখানে তিনি এসব কথা বলেন। ফাহমিদা খাতুন বলেন, বাজেট এমন একটা সময় প্রণীত হচ্ছে যখন বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতি সুনির্দিষ্ট ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন।

নীতিনির্ধারকদের জন্য প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সামষ্টিক স্থীতিশীলতা প্রতিষ্ঠা করা। এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজেট প্রণোয়নের সময় দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরুক্ষা নিশ্চিত করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়