শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১২:১৯ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেলের দাম দ্রুতই ২০০ ডলারে পৌঁছাবে, হুঁশিয়ারি ইরানের

আমেরিকা-ইসরায়েল তাদের আগ্রাসন চালিয়ে গেলে ইরানও মধ্যপ্রাচ্যের ‘অর্থনৈতিক কেন্দ্রগুলোতে’ প্রতিশোধমূলক হামলা চালাবে। আর এতে করে বৈশ্বিকভাবে তেলের দামও হবে লাগামছাড়া। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল ইবরাহিম জাব্বারি। খবর আল জাজিরার।

এই ইরানি সামরিক কর্মকর্তা বলেন, শত্রুর প্রতি আমরা এটা বলতে চাই- তারা (আমেরিকা-ইসরায়েল) যদি আমাদের মূল স্থাপনাগুলোতে হামলার সিদ্ধান্ত নেয় তাহলে আমরাও এই অঞ্চলে সব অর্থনৈতিক কেন্দ্রে হামলা চালাবো।

তিনি আরও বলেন, আমরা হরমুজ প্রণালী বন্ধ করেছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারেরও বেশি এবং শিগগির এটি ২০০ ডলারে পৌঁছাবে। ইরানিয়ান বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।

বৈশ্বিক তেল বাণিজ্যের পাঁচ ভাগের এক ভাগই হরমুজ প্রণালী দিয়ে যায়। কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের রপ্তানির তরলীকৃত গ্যাসের একটা বড় অংশও পরিবহন করা হয় এই প্রণালী দিয়েই। বিশ্বে দৈনিক মোট চাহিদার প্রায় ২০ শতাংশ তেলই হরমুজ প্রণালী দিয়ে তাদের গন্তব্যে পৌঁছায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়