শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

পে স্কেলের জন্য অর্থের জোগান করে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। পরবর্তী নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পে স্কেল বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে বলেও জানান অর্থ উপদেষ্টা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

দেশের অর্থনীতি এখন ‘সন্তোষজনক অবস্থানে’ আছে বলে দাবি করে সালেহউদ্দিন আহমেদ বলেন, এটি নড়বড়ে অবস্থায় নেই। পরবর্তী সরকার দায়িত্ব নিলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে হবে না। তিনি বলেন, ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি দেড় বছরে ঠিক করা হয়েছে।

তিনি বলেন, তবে আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমে গেছে। সেটা চ্যালেঞ্জ হবে কিছুটা, যোগ করেন অর্থ উপদেষ্টা।

এস আলম গ্রুপের অর্থপাচার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষাপটে একটি সালিশি মামলা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনি লড়াই পরিচালনার জন্য একটি ব্রিটিশ আইন সংস্থার সঙ্গে চুক্তি হচ্ছে।

স্বচ্ছতার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, তিনি নিজেসহ সরকারের অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সব বিষয় দেখতে পায় না মন্তব্য করে তিনি বলেন, তাদের বদনাম করছি না, তবে মৌলিক বিষয়গুলো খতিয়ে দেখলে অনেক কিছুই পরিষ্কার হবে।

এই সরকারের মেয়াদের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই অংশে কার্যকরভাবে ভাগ করা হবে বলে জানান তিনি। বিদ্যুতের ট্যারিফ ‘রেশনালাইজেশন’ বা যৌক্তিকীকরণের কাজ চলছে এবং এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়