শিরোনাম
◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের

আগামী নভেম্বরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে যাওয়া বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চলতি বছর হবে ৪ দশমিক ৬ শতাংশ। যা গেল বছরের তুলনায় কিছুটা বেশি। আগামী বছর এই প্রবৃদ্ধি আরও বেড়ে দাঁড়াবে ৫ দশমিক ৪ শতাংশে।

শুক্রবার (৯ জানুয়ারি) এমন পূর্বাভাসই দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কাটাড।

যদিও বিশ্ব জিডিপির প্রবৃদ্ধি ২০২৫ সালের তুলনায় চলতি বছর কিছুটা কমে ২.৭ শতাংশে নামবে বলে বিশ্লেষণ তুলে ধরেছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, পূর্বাভাস মতো সুফল পেতে আগামী নির্বাচনের পর নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা।

আঙ্কটাড বলছে, স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। সামষ্টিকভাবে এলডিসি'র প্রবৃদ্ধি ২০২৬ সালে ৪.৬ শতাংশ আর ২০২৭ সালে পৌঁছাতে পারে ৫ শতাংশে। যা ২০২৫ সালের ৩.৯ শতাংশের চেয়ে বেশি।

বাংলাদেশ, ইথিওপিয়া ও তানজানিয়ার মতো কয়েকটি বড় এলডিসিতে তুলনামূলক ভালো প্রবৃদ্ধির পূর্বাভাসের কারণে হিসেবে সংস্থাটি বিশ্লেষণ এসব দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, কৃষি উৎপাদন ভালো হয়েছে ও পণ্যের দাম অনুকূলে রয়েছে।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, ‘আঙ্কাটাডের প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৬ শতাংশ। এবং বিশ্বব্যাংকও বলেছে সেটি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ। এছাড়া আইএমএফ বলছে, ৪ দশমিক ৯ শতাংশ। তবে সব কিছু নির্ভর করছে নির্বাচন পরবর্তী স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির ওপর। এবং সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয় কিনা সেটাও এক্ষেত্রে বিবেচ্য বিষয়।’

জাতিসংঘের করা এই ওয়ার্ল্ড ইকনোমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টাস- ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে ২.৭ শতাংশ, যা ২০২৫ সালের আনুমানিক ২.৮ শতাংশের চেয়ে কিছুটা কম এবং মহামারির আগে গড় প্রবৃদ্ধি ৩.২ শতাংশের তুলনায় বেশ কম।

রিপোর্টে বলা হয়েছে, গত বছরে বিশ্ব অর্থনীতি কিছুটা স্থিতিশীলতা দেখিয়েছে। এর পেছনে মূল কারণ হলো মূল্যস্ফীতি কমা এবং কয়েকটি বড় দেশের ঋণ নীতি ধীরে ধীরে শিথিল হওয়া। যা চাহিদা বজায় রাখতে ও বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা ও পরিবর্তনশীল বাণিজ্য নীতির মধ্যেও প্রবৃদ্ধি স্থিতিশীল রাখতে সহায়তা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়