শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ এখনই: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় বাজার। তাই এ দেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সিউলের একটি হোটেলে অনুষ্ঠিত ‘গেটওয়ে টু গ্রোথ : ইনভেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সেমিনারে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিডা চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল কোরিয়ান ব্যবসায়ী, শিল্পনেতা ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেন।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, এখনই কোরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশের সঙ্গে অংশীদার হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। কোরিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি টেক্সটাইল, ইলেকট্রনিকস, অটোমোবাইল এবং নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার খাত হিসেবে তুলে ধরেন।

অনুষ্ঠানে কোরিয়ান বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনাকারী ইয়ংওয়ান কর্পোরেশনের প্রেসিডেন্ট মিন-সুক লি জানান, তাদের প্রতিষ্ঠান গত চার দশকে বাংলাদেশে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং ৩০ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সম্ভাবনাময় উৎপাদনকেন্দ্র হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল কোরিয়ান উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, বিডা ও বাংলাদেশ সরকারের সাহসী সংস্কারমূলক পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন বিনিয়োগ প্রবেশদ্বার হিসেবে উঠে এসেছে। কোরিয়ান বিনিয়োগকারীদের এ যাত্রার অংশীদার হওয়ার আহ্বান জানাই।

বাংলাদেশ দূতাবাস ও ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজের যৌথ আয়োজনে এবং বিশ্বব্যাংক গোষ্ঠীর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কোরিয়ার শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেন।

বর্তমানে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে পঞ্চম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী দেশ। দেশে টেক্সটাইল, জুতা, ইলেকট্রনিকস ও অটোমোবাইলসহ বিভিন্ন খাতে কোরিয়ার ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান প্রায় ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। উৎস: বিডি প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়