শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৯:২২ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ১৬৩ কোটি টাকা

অক্টোবরের ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৯ হাজার ১৬৩ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)।

রোববার (১৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

চলতি অক্টোবর মাসের ১৮দিনে আগের বছরের চেয়ে ৩ দশমিক ৩ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। আগের বছরের অক্টোবরের  ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ১৫২কোটি ৩০ লাখ ডলার। তবে আগের মাস সেপ্টেম্বরের চেয়ে কিছুটা কম রেমিট্যান্স এসেছে। গত সেপ্টেম্বরের ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬১ কোটি ১৫ লাখ ডলার।

চলতি বছরের ১ জুলাই থেকে ১৮ অক্টোবরের পর্যন্ত তিন মাস ১৮ দিনে আগের বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। চলতি বছরের ৩মাস ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার।  আর আগের বছরের ১ জুলাই থেকে ১৮ অক্টোবর তিন মাস ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার।

চলতি বছরের জুলাই থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়