শিরোনাম
◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৯:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় ঘোষিত পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত করেছে বাস মালিক সমিতি। শনিবার (১৩ জুন) রাতে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, বাস মালিক সমিতির উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিকদের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় জেলা প্রশাসন মালিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে ধর্মঘট কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ।

রুপসা বাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, “সন্ধ্যার পর বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে আমাদের দাবি ও কর্মসূচি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক আমাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে আশ্বাস প্রদান করেন এবং এ জন্য এক মাস সময় চান। প্রশাসনের অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, মালিক সমিতি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর অগ্রগতি পর্যালোচনা করবে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “বিআরটিএ ও বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে বাস মালিক সমিতি তাদের ঘোষিত ধর্মঘট এক মাসের জন্য স্থগিত করেছে। আশা করছি, এ সময়ের মধ্যে উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।”

ধর্মঘট স্থগিত হওয়ায় খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। ধর্মঘট কার্যকর হলে এসব অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। শেষ মুহূর্তে সমঝোতার মাধ্যমে কর্মসূচি স্থগিত হওয়ায় জনদুর্ভোগ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে পরিবহন সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, আগামী এক মাসের মধ্যে প্রশাসন ও মালিকপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সমস্যাগুলোর একটি স্থায়ী সমাধান বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে এ ধরনের অচলাবস্থার পুনরাবৃত্তি ঘটবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়