শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় আইনজিবীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

আজিজুল হক, (যশোর) প্রতিনিধি : শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজিবী অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও তার সহকর্মীরা।

শনিবার বেলা ১২ টায় শার্শা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা মামলাটিকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান। মানবন্ধন শেষে পথসভায় আইন জিবীর সমর্থকরা পুলিশ কনস্টেবল মামুন হাসান জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি জনদাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এছাড়া দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বেলা ১১টায় শার্শা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা মামলাটিকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান।

এ সময় তারা পুলিশ কনস্টেবল মামুন হাসান জুয়েলের বিরুদ্ধে বিগত সরকারের সময় প্রভাব বিস্তার করে মানুষকে জিম্মী ও মিথ্য ও মামলা সহ বিভিন্ন অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি জনদাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এর আগে গত ২৯ মে এলাকায় বালুর ব্যবসা নিয়ে দ্বন্ধে শার্শার বাসিন্দা পুলিশ সদস্যকে  তার নিজ গ্রামে মারধোরের অভিযোগ ওঠে আইনজিবীর লোকজনের বিরুদ্ধে। 

এঘটনায় প্রথমে কয়েকজনের নামে মামলা হলেও অপরাধে জড়িত না থাকায় তার নাম পুলিশের খাতায় আসেনি। তবে হঠাৎ করে ৪ জুন সকালে পুলিশ মামলা ছাড়া আইনজিবীকে ধরতে গিয়ে জনরসের কবলে পড়ে। এদিন বিকালে পুলিশ সদস্যদের ভাই বাদী হয়ে আইনজিবীসহ কয়েকজনকে জড়িয়ে এ ঘটনায় আর একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়