শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে আটক ১৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে ইউনিয়নভিত্তিক সাঁড়াশি অভিযান শুরু করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন ও বাঁশখালী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ২২ মে  শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শীলকূপ ইউনিয়ন জুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবন, প্রকাশ্যে জুয়া এবং অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে জুয়ায় জড়িত মোট ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, বাঁশখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ত্রিশের অধিক পুলিশ সদস্য অংশ নেন এই বিশেষ অভিযানে। অভিযানের সময় শীলকূপ ইউনিয়নের বিভিন্ন অলি-গলি, দোকানপাট এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও জুয়ার বিস্তার নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।

মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

মাদকসেবনের দায়ে উত্তর চাম্বল মিঠাপাড়া এলাকার মোঃ আবদুল কাদের (৪২) কে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাইঝপাড়া এলাকার মোঃ আবুল বশর (২৯) ও নুরুল আমিন (৪৪) কে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। জালিয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের মোঃ আজিজ (২০) ও মোঃ ছাবের আহমেদ (৩৪) কে ৩ মাস করে এবং বাণীগ্রামের নতুনপাড়া এলাকার মোঃ আলাউদ্দিন (৪৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে প্রকাশ্যে জুয়া ও অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে জুয়ায় অংশ নিয়ে এলাকায় উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি এবং গণউপদ্রব করার অভিযোগে মুলকিরচর এলাকার সাতজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মোঃ দিদারুল আলম (২২) কে ৬ মাসের, আজগর হোসেন (৩২) কে ৩ মাসের এবং সাহাব উদ্দিন (৩০), আব্দুল জব্বার (৫৫), আব্দুল গফুর (৩০), মনছুরুল হক (৪০) ও মোঃ মোজাফফর আহমদ (৪২) কে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসন এবং বাঁশখালী থানার পক্ষ থেকে শীলকূপ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনগণকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয়। বাঁশখালী উপজেলাকে মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে মুক্ত করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়