শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পুলিশ লাইন্স মসজিদ থেকে এসপির জুতা চুরি!

খোদ পুলিশ সুপারের (এসপি) জুতা চুরির ঘটনা ঘটেছে কুমিল্লার পুলিশ লাইন্স জামে মসজিদে। শুক্রবার জুমার নামাজ চলাকালীন এই চুরির ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অল্প সময়ের মধ্যে অভিযুক্ত চোরকে জুতা জোড়াসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গোয়েন্দা পুলিশ।

পুলিশ লাইন্সে কর্মরত এক ব্যক্তি জানান, পুলিশ সদস্যরা এসে সিসিটিভি ফুটেজ দেখেছেন। জুতার তাকের ওপরে স্যারের জুতা ছিল। টি-শার্ট পরা একটি ছেলে পায়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তার টি-শার্টে ‘খানদানি’ শব্দটি লেখা ছিল। অল্প সময়ের মধ্যে চোরের কাছ থেকে জুতা জোড়া উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের। 

সম্প্রতি কুমিল্লায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ছিনতাই। গতকাল বৃহস্পতিবার দিনে-দুপুরে নগরের অন্যতম নিরাপদ ও ব্যস্ততম এলাকা ঠাকুরপাড়ায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর একটি ফুটেজ ভাইরাল হয়েছে। এই সময়ে মসজিদ থেকে পুলিশ সুপারের ঘটনাটিকে বড় ঘটনা হিসেবেই দেখছেন কুমিল্লার সাধারণ মানুষ।

এ বিষয়ে জানতে কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম শাহের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়