শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামিসা হত্যার বিচার ও দেশব্যাপী নারী নিরাপত্তার দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে মানববন্ধন 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদসহ দেশজুড়ে চলমান নারী ও শিশুদের ওপর সহিংসতা-নিপীড়ন প্রতিরোধ এবং দ্রুত ন্যায়বিচারের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শহরের ঝুমুর চত্বরে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ ও সর্বজনীন সচেতন নাগরিক’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসাইন, বেলায়েত পাটোয়ারী, এম ফারভেজ হোসেন, পিংকি পাটোয়ারী, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহবায়ক ফারহানা চৌধুরী বৃষ্টি, যুগ্ম আহবায়ক রিয়াদ হোসেন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল কাদের তুষার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাত বছরের একটি শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

এসকল ঘটনার শুধু আজকের নয় এর আগেও আছিয়াসহ অনেক শিশুকে হত্যা করা হয়েছে। আজ থেকে দশ বছর আগেও তনুকেও এভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা কোথায়! সরকার আমাদের নারী এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার কথা বলছে এবং সরকার কার্ড দেওয়ার কথা বলেছে। ঘরের বাহিরে গেলে নারীরা নিরাপত্তা পাচ্ছে না, আমরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েও বারবার ব্যর্থ হচ্ছি।

তারা আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে প্রতিনিয়ত এই ঘটনা গুলো ঘটে যাচ্ছে কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। ধর্ষকদের নামে মামলা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে কিন্তু যে শাস্তিটা নিশ্চিত করবে তা হচ্ছে না। এ বিচারহীনতা মূলত এই ধর্ষণের পেছনে মূল কারণ। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এই দর্শকদের যারা চিহ্নিত হয়েছে তাদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়