শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় বিএনপি কার্যালয়ে হামলার পর যুবদলকর্মীকে গুলি

খুলনায় অস্ত্রধারীদের গুলিতে যুবদলকর্মীসহ দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মহানগরীর পুটিমারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 
গুলিবিদ্ধরা হলেন পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদলকর্মী মো. মাসুম শেখ (৩০) এবং তার শ্যালক জাহিদ হোসেন (২৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুটিমারি বাজার এলাকার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায় অস্ত্রধারীরা। মোটরসাইকেলযোগে আসা অস্ত্রধারীরা প্রথমে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে মাসুম শেখের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে উত্তেজিত হয়ে গুলি চালায়।

এতে প্রথম গুলিটি মাসুম শেখের কোমরের নিচে ডান পাশে লাগে। পরে আরেক রাউন্ড গুলি ছোড়া হলে সেটি জাহিদ হোসেনের ডান হাতের বাহুতে বিদ্ধ হয়।
কেএমপির লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়