শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন কমিটি ঘিরে অচলাবস্থা: রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল হঠাৎ বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। সোমবার সকাল থেকে নগরীর শিরোইল বাস টার্মিনালে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করছেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ঘোষিত নতুন কমিটি বাতিল ও নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানা গেছে।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন রুটের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো বন্ধ থাকলেও যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে পরিবার-পরিজন নিয়ে এসে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

রংপুরগামী যাত্রী মাজেদুল ইসলাম বলেন, “ঈদ সামনে রেখে আগেই সব প্রস্তুতি নিয়েছিলাম। পরিবার নিয়ে বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। শ্রমিকদের ধর্মঘটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।”

রংপুরগামী যাত্রী বিকাশ মন্ডল বলেন, বেলা ১২টায় বাসস্ট্যান্ডে এসে দেখি সব বন্ধ। তাদের নিজেদের দন্ডে বাস চলাচল বন্ধ রেখেছে। সাধারণ মানুষকে জিম্মি করে এভাবে আন্দোলন করা ঠিক না।”

শ্রমিকরা বলছেন, রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।

রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠার পর সংগঠনের একাংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তোলে। উল্লেখ্য, রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি বলেন, “কারা বাস বন্ধ করেছে সেটি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”

এদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, নতুন কমিটি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সমাধানে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে আলোচনা করতে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়