শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে পাহা‌ড়ি মা‌টি কাটার অ‌ভি‌যো‌গে গভীর রা‌তে অ‌ভিযান, মাটিভর্তি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সর‌লের জঙ্গল পাইরাং এলাকায় পাহাড় কাটার অভিযোগে গভীর রাতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৩ মে ) দিবাগত রাত আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। এসময় বাঁশখালী থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা যায়, জঙ্গল পাইরাং এলাকার পাহাড় থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন অভিযান চালালে দেলা মার্কেটের পূর্বদিকের বড় পুকুরপাড় এলাকা থেকে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে ট্রাকচালক গাড়িটি লক করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে টেকনিশিয়ান এনে গাড়ির লক খুলে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে জব্দকৃত গাড়িটি বাঁশখালী থানার অফিসার ইনচার্জের জিম্মায় রাখা হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় কাটা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়