শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মতিহারে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : মতিহার থানার কাজলা এলাকায় এক যুবককে গাছে বেঁধে চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১০ মে ২০২৬ তারিখে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন্দের ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নির্যাতনের শিকার যুবকের নাম তুষার (৩৫)। তিনি মতিহার থানা এলাকার কাজলার বাসিন্দা এবং নাজিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার এলাকায় চুরির অভিযোগে পরিচিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চুরির সন্দেহে তুষারকে আটক করে কয়েকজন যুবক একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর প্রকাশ্যে তাকে মারধর, শারীরিক নির্যাতন ও অপমান করা হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তুষারকে কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছে। ভিডিওতে দেখা যায়, দুই যুবক মিলে তাকে অন্তত ১৪টি আঘাত করে। এর মধ্যে ১৩টি আঘাত তার শরীরের নিচের অংশে করা হয়, যাতে গুরুতর জখম হন তিনি। মারধরের একপর্যায়ে তুষার “হৃদয় ভাইয়া, হৃদয় ভাইয়া” বলে চিৎকার করে আকুতি জানালেও অভিযুক্তদের মন গলাতে পারেনি তুষার।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নেটিজেনরা কমেন্টে বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে গাছে বেঁধে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়