শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে মধ্যরাতে মুরগীর ফার্মে আগুন, ৯ লক্ষাধিক টাকা ক্ষতি

এম,এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে মধ্যরাতে একটি মুরগীর ফার্মে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ফার্ম মালিকের প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ফার্ম মালিকের নাম মাহাবুব আলম (৬০)। সে উপজলার ৭নং বিজোড়া ইউপি’র জুগিহারি গ্রামের মৃতঃ আমীর আলীর ছেলে। সে বিরল বাজারের একজন প্রতিষ্ঠিত মুরগী ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে ফার্ম মালিক মাহাবুব আলমের বিরল পৌর শহরের শংকরপুর এলাকার বিরল-ধুকুরঝাড়ী পাকা সড়কের পাশে থাকা মুরগীর ফার্মে হঠাৎ করেই আগুন লেগে ফায়ার সার্ভিস আসার পূর্বেই সব কিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

ফার্ম মালিক মাহাবুব আলম জানান, আগুনে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার ফার্মে যে নিরাপত্তা ছিল, তাতে করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে না। কেউ হয়তো শত্রুতাবশত ফার্মের পিছন দিক থেকে এই আগুন লাগানোর কাজটি করেছে। আগুনে আমার ফার্মে থাকা মুরগী ও অন্যান্য মালামালসহ প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়