শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ১০:৩০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের যুবক

রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের সাবেক স্কুলশিক্ষক আবদুর রশিদের ছেলে। রিয়াদের বাবা ও জাফরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাদাত মো. সায়েম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

রিয়াদের বাবা জানান, রাশিয়া থেকে রিয়াদের বন্ধু লিমন দত্ত গত শুক্রবার সন্ধ্যায় তাঁকে ছেলের মৃত্যুর খবর জানিয়েছেন। রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও নাইজেরিয়ান এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন লিমন নিজেও।

রিয়াদের বাবা আরও জানান, গত বছরের অক্টোবরে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে রাশিয়ায় যান রিয়াদ। এরপর গত মাসে তিনি রুশ বাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। রিয়াদের যুদ্ধে যাওয়ার খবর জানত না তাঁর পরিবার।

করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা জানিয়েছেন, রিয়াদের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তাঁর মরদেহ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়