শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নিখোঁজের ২২ ঘণ্টা পর টয়লেট থেকে কন্যাশিশুর লাশে উদ্ধার

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর সানজিদা আক্তার (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

৮ মে শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে একটি টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সানজিদা উপজেলার পানিহাতা এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে। পুলিশ ও একাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে সানজিদা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি। পরে শুক্রবার বিকেলে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর একটি টয়লেট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। এলাকাবাসী জানান, সানজিদা চার বছর বয়সে মাকে হারায়। বাবা আমিনুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বড় হচ্ছিল সে। অসহায় এ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, সাত বছর বয়সী মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়