শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০১:১৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে সিএনজি থেকে নেমে যুবককে ব্রাশফায়ার

চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকার শহীদ মিনার গলিতে অজ্ঞাত অস্ত্রধারীদের ব্রাশফায়ারে নিহত হয়েছে এক যুবক। নিহত যুবকের নাম মো. হাসান প্রকাশ রাজু (২৪)। তিনি রাউজানের কদলপুর এলাকার আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকায় বড় বোন রুমা আক্তারের বাসার সামনে শহীদ মিনার গলিতে সিএনজি ট্যাক্সিতে করে আসা অজ্ঞাত চার থেকে পাঁচজন অস্ত্রধারী রাজুকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয় বলে জানিয়েছে তাঁর পরিবারের সদস্য ও পুলিশ। খুব কাছ থেকেই তাঁকে গুলি করা হয়।

সম্প্রতি রাউজানে সংঘটিত একটি হত্যাকাণ্ডের পর রাজু গত ৩ মে বড় বোন রুমা আক্তারের বাসায় আত্মগোপন করে ছিলেন বলে জানা গেছে। রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন নিহতের পরিবারের সদস্যরা।

রাজুর বড় বোন রুমা আক্তার বলেন, ‘আমার ভাই চার দিন আগে এখানে বেড়াতে এসেছিল। কেন তাকে এভাবে হত্যা করা হলো?’

ঘটনাস্থলে উপস্থিত মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেছেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কী কী কারণে এই হত্যাকাণ্ড সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়