শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে পৌর এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, যানবাহনের ছিটানো কাদায় পথচারীরদের দুর্ভোগ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কোটচাঁদপুর সড়কসহ পৌর এলাকার অধিকাংশ জায়গায়  সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পৌরসভার পাশেই এমন এক ঘটনার শিকার হন অমিত মুখার্জি নামে এক পথচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে রাস্তার অপর প্রান্তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অমিত মুখার্জি। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি পরিবহন গাড়ি রাস্তার জমে থাকা কাদা-পানি ছিটিয়ে দিলে তিনি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার বিভিন্ন সড়কে পানি জমে থাকে। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

ভুক্তভোগী অমিত মুখার্জি বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকার প্রায় প্রতিটি সড়কের পাশেই সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। অধিকাংশ ড্রেন দীর্ঘদিন পরিষ্কার না করায় ময়লা-আবর্জনায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। সমস্যাগুলো দীর্ঘদিন চললেও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

স্থানীয় পৌরবাসীর দাবি, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও তারা কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পৌর এলাকার কয়েকটি স্থানে পানি নিষ্কাশনে সমস্যা রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত ড্রেন পরিষ্কার ও প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো যায়।

পৌরবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবে পৌর কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়