শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে দোকানের সামনে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে একটি মুদি দোকানের সামনে থেকে মো. রবিউল ইসলাম(৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৫মে) সকালে পুলিশ খবর পেয়ে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাটের আঞ্জয়ারা বেগমের আরাফাত ষ্টোরের(মুদির দোকান) সামনে থেকে রবিউল ইসলামের মরদেহটি উদ্ধার করে।রবিউল ইসলাম হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া দক্ষিণটারী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
মরদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই মতিয়ার রহমান জানান,খবর পেয়ে যুবকের মরদেহটি উদ্ধার করি।মরদেহে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি।

ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, রবিউল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়