শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০২:৪২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি নেতার বাবা ধর্ষণ মামলায় কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ এপ্রিল ধর্ষণের ঘটনায় শশীভূষণ থানায় মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে গতকাল শনিবার (২ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শশীভূষণ থানার (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সেলিম খন্দকার (৫৫) উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে সেলিম খন্দকারের বিল্ডিংয়ের কাছে সাত বছর বয়সী স্কুলছাত্রীসহ অন্যান্য বাচ্চারা খেলাধুলা করছিল। এসময় সেলিম খন্দকার ওই শিশুকে বিভিন্ন ধরনের খাবারসহ টাকার প্রলোভন দেখিয়ে তার একতলা বিল্ডিংয়ের মধ্যে একটি কক্ষে নিয়ে কুপ্রস্তাব দেন। শিশুটি রাজি না হলে মুখ চেপে জোর করে তাকে ধর্ষণ করে।

পরদিন সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশু বাসায় ফিরলে ব্যাথা অনুভব করলে কান্না কাটি করতে থাকে। তার পরিবারের লোকজন কি হয়েছে জিজ্ঞেস করলে সেলিম খন্দকার মেয়েটির সঙ্গে খারাপ কাজ করেছে বলে সে পরিবারকে জানায়।
এ বিষয়ে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে আমার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত সেলিম খন্দকার ধর্ষণের বিষয়টি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন।

তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়