শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০১:০৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধান পানিতে তলিয়ে গেছে দেখে জমিতেই কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে তলিয়ে যাওয়া ধানক্ষেত দেখে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকাল আটটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আহাদ মিয়া (৫৫) সকালে শ্রমিক নিয়ে নিজের জমিতে ধান কাটতে যান। সেখানে গিয়ে দেখেন, তার আবাদ করা প্রায় ছয় বিঘা জমির সব ধান পানিতে ডুবে গেছে। এই দৃশ্য দেখে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে চিকিৎসকদের মতে, এটি হৃদ্‌রোগজনিত কারণেও হতে পারে।
আহাদ মিয়ার বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকার বিস্তীর্ণ জমির ধান পানিতে তলিয়ে গেছে। নিজের জমির ক্ষতি দেখে আহাদ মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহাদ মিয়া ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে ব্রি-২৯ ধান আবাদ করেছিলেন। কিন্তু আকস্মিক বৃষ্টিতে সেই ফসল নষ্ট হয়ে যায়। পরে শ্রমিক ও স্থানীয়রা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান এবং জোহরের নামাজের পর দাফন সম্পন্ন হয়।

এদিকে একই কারণে ওই এলাকায় আরও কয়েকজন কৃষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। টানা বৃষ্টিতে গোয়ালনগর ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল জানান, একজন কৃষক ধান কাটতে গিয়ে জমিতে মারা গেছেন বলে জানা গেছে। আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, ‘অনেক কৃষকের জমির ধান গত কয়েক দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। একজন কৃষক ধান কাটতে গিয়ে জমিতে মারা গেছেন বলে জানা গেছে। ঘটনা সত্য হলে তাদের নাম ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদেরকে সহায়তার ব্যবস্থা করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়