শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ডোবার পানিতে মিলল নারীর ভাসমান মৃতদেহ

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ডোবার পানিতে ভাসমান অবস্থায় রোহিঙ্গা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উখিয়া উপজেলার ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এস-৪/বি-৭ ব্লক সংলগ্ন ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান।

মৃত উদ্ধার মোরাজান (২৯) উখিয়া উপজেলার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকের হাশিম উল্লাহর স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

স্থানীয়দের বরাতে মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এস-৪/বি-৭ সংলগ্ন ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় পানিতে ভাসমান অবস্থায় রোহিঙ্গা এক নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়।

“মৃত উদ্ধার নারীর শরীরে আঘাতের কোন ধরণের চিহ্ন নেই। “

ওসি জানান, ওই নারী নিছক দুর্ঘটনায় নাকি কেউ হত্যার পর লাশ  ডোবার পানিতে ফেলে দিয়েছে - তা নিশ্চিত হতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. মুজিবুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়