শিরোনাম
◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে মাইক লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশায় দুটি মাইক (লাউডস্পিকার) লাগিয়ে শেখ হাসিনার পক্ষে এবং জয় বাংলা স্লোগান দেন অজ্ঞাত এক যুবক। এসময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে পুলিশে দেওয়ার চেষ্টা করলে পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যায় ওই যুবক। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুট মাইক জব্দ করে।

সোমবার সকালে জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজি অটোরিকশা নিয়ে মাইজদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন এক যুবক। অটোরিকশার ওপরে দুটি মাইক লাগানো ছিল। কিছুক্ষণ পর ওই যুবক মাইক্রোফোন হাতে নিয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার আগমন শুভেচ্ছার স্বাগতম। জয় বাংলা আসবে প্রধানমন্ত্রী আসবে। জয় বাংলা থাকবে আজীবন থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় চার দিক থেকে কয়েকজন ব্যক্তি ওই যুবকে মারধর করে পুলিশে দেওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ দেখেই ওই যুবক দৌঁড়ে পালিয়ে যায়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি মাইকের অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়