শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মোটরসাইকেলের সাথে অটোবাইকের সংঘর্ষ, প্রাণ গেল কলেজছাত্রের

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে হামিম সরদার (২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 

নিহত হামিম সরদার ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে। তিনি ভাঙ্গা কে.এম কলেজের শিক্ষার্থী ছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কে.এম কলেজ শাখার  সদস্য ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ভাঙ্গা থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাউতিকান্দা ফিডার সড়কের প্রবেশ মুখে রেললাইন আন্ডারপাস এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দুটি ব্যাটারীচালিত অটোর সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, রোগীটি মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার করার মুহুর্তে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় হামিম সিকদার নামে একজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়