শিরোনাম
◈ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাপপ্রবাহে দগ্ধ রাজশাহী, মৌসুমের সর্বোচ্চ ৪০° সেলসিয়াস রেকর্ড

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তরাঞ্চলের জনপদ রাজশাহী। চলতি মৌসুমে প্রথমবারের মতো ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস, যা এ বছরের সর্বোচ্চ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আপেক্ষিক আর্দ্রতা নেমে আসে ২৯ শতাংশে, ফলে গরমের তীব্রতা আরও বেড়ে যায়।

ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধিতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রিকশাচালক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকদের প্রখর রোদে কাজ করতে গিয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি। পরদিন ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ৩৯ দশমিক ৫ ডিগ্রিতে, তবে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত ছিল। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৩ ডিগ্রি।

তীব্র গরমে সড়কে মানুষের উপস্থিতিও কমে গেছে। অটোচালক কবির হোসেন বলেন, “রোদের মধ্যে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। গরম আর তাপে সড়কে টেকা দায়। অনেক সময় অলস বসে থাকতে হচ্ছে।”

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম জানান, বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

তাপপ্রবাহ অব্যাহত থাকলে জনজীবনে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়