শিরোনাম
◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে জ্বালানী সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে ফুয়েল কার্ড পেল ৩ শতাধিক কৃষক

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে জমিতে সেচ প্রদান, কৃষিপণ্য মাড়াই ও কৃষি কাজে ব্যবহৃত সকল মেশিনারীজের জন্য জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে কৃষকদের মাঝে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, কৃষকের সেচ প্রদানকে সহজ করতে ও ভোগান্তিমুক্ত তেল নেয়ার জন্য ফুয়েল কার্ড বিতরনের উদ্ভোধন করা হয়। উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের আবেদনের প্রেক্ষিতে ৩ শতাধিক কৃষকদের ফুয়েল কার্ড দেয়ার মাধ্যমে কার্যক্রমের উদ্ভোধন করা হয়। এখন থেকে কৃষকেরা এই ফুয়েল কার্ড ব্যবহারের মাধ্যমে ভোগান্তি ছাড়াই উপজেলার সকল পাম্প ও অনুমোদিত জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন। 

ফুয়েল কার্ড বিতরনের উদ্ভোধন করেন ভারপ্রাপ্ত  উপজেলা নির্বাহী অফিসার লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ প্রমুখ। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, আজকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের আবেদনের প্রেক্ষিতে ৩ শতাধিক কৃষকদের মাঝে ফুয়েল কার্ড বিতরনের উদ্ভোধন  করা হয়। আবেদনের সময় এখনও আছে। পর্যায়ক্রমে সকল কৃষকদের মাঝেই এই ফুয়েল কার্ড বিতরন করা হবে। আশা করি এবার কৃষক যাতে নির্বিঘ্নে ফসলের জমিতে সেচ ও কৃষি কাজে ব্যবহৃত সকল যন্ত্র চালাতে পারবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়