শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে মাদ্রাসার শিক্ষক কৃর্তক ছাত্র বলৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে পাকুড়া জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক কৃর্তক ছাত্র বলৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ১৯ এপ্রিল-২০২৬ ইং তারিখে ওই ছাত্রের পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার সিংগুয়া সকদলডাঙ্গা গুচ্ছগ্রামের মোঃ আব্দুল বারেক এর ছেলে অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ আজমাইন (৩২) কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৯(১) ধারায় বিরল থানার মামলা নং ১৯, ধারা- দায়ের করেছেন।

জানা গেছে, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র পাকুড়া মোড় সংলগ্ন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় এই নেক্কার জনক ছাত্র বলাৎকারের ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে বলৎকারের শিকার ওই ছাত্র দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ আজমাইন পলাতক রয়েছে।

ঘটনার বিষয়টি ওই মাদ্রাসার মুহতামিম মাওঃ মোঃ রবিউল ইসলাম নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়