শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওড়না চাকার সাথে পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গিয়ে জেসমিন আক্তার রিতু (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাকশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় হঠাৎ রিতুর ওড়না গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, পাকশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশায় থাকা অবস্থায় ওড়না চাকার সঙ্গে আটকে গিয়ে পড়ে যান তিনি। এতে আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়