শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে বাসের ধাক্কায় হকার নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় ওসমান (৫৫) নামে এক হকারের মৃত্যু হয়েছে। নিহত ওসমান কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের বাসিন্দা।

রোববার দুপুর সাড়ে ৩টা দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে শাপলা পরিবহনের অধরা নামে একটি যাত্রীবাহি বাস তাকে পিছন থেকে ধাক্কা দিলে আহত হন। এসময় স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎস মৃত ঘোষণা করেন। নিহত ব্যাক্তি কালীগঞ্জ শহরে ও বাসের যাত্রীগের কাছে ভাজা খাবার বিক্রি করতেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল নাইম জানাান, হাসপাতালে আসার আগেই আহত ব্যক্তি মারা গিয়েছিলেন।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এখন মরদেহের ময়নাতদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়